ঝাড়খন্ডে মাওবাদীদের হামলায় ৫ পুলিশ নিহত

আপডেট : ১৬ জুন ২০১৯, ০১:০৯

ভারতের ঝাড়খন্ডে টহল পুলিশের ওপর মাওবাদী বিদ্রোহীদের হামলায় পাঁচজন নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জামশেদপুরের ৪০ কিলোমিটার দূরে সরাইকেলা জেলার একটি বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশের কাছ থেকে মাওবাদীরা তাদের অস্ত্র ছিনিয়ে নেয়। খবর এনডিটিভির

পুলিশ জানায়, জামশেদপুরের কাছে যে এলাকায় এ হামলা হয়েছে সেটি পশ্চিমবঙ্গ-ঝাড়খন্ড সীমান্ত্মের কাছে অবস্থিত। মাওবাদীরা অতর্কিত হামলা চালিয়ে ওই পাঁচ পুলিশকে গুলি করে হত্যা করে। এদের মধ্যে দুইজন পুলিশের উপ-পরিদর্শক ও তিনজন কনস্টেবল। ঘটনার পরপরই পুলিশের সুপারিনটেন্ডেন্টসহ উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে ছুটে যান। তারা জানিয়েছেন, এ ঘটনার তদন্ত্ম শুরম্ন হয়েছে। এদিকে এ হামলার নিন্দা জানিয়েছেন, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস। তিনি বলেছেন, পুলিশ সদস্যদের এ আত্মত্যাগ বৃথা যাবে না। মুখ্যমন্ত্রী বলেন, ‘ অবিলম্বে মাওবাদী বিদ্রোহীদের বিরম্নদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হবে। আমরা আশেপাশে যে সব মাওবাদী বিদ্রোহী রয়েছে তাদের ধরতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি, খুব শিগগিরই ভালো কোন ফল পাওয়া পাবো। ’ এর আগে একই রাজ্যের দুমকা জেলার তালডঙ্গল জঙ্গলে মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক সেনা নিহত ও আরও চারজন আহত হয়েছিলেন। সরাইকেলায় ২৮ মে মাওবাদীদের বোমা হামলায় নিরাপত্তাবাহিনীর ১১ সদস্য আহতও হয়েছিলেন। বোমায় গুরম্নতর আহত সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এক কমান্ডো দিলিস্নর এআইআইএমএসে চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার মারা যান।