কাতার বিশ্বকাপের গ্রুপ ‘ডি’ থেকে ইতিমধ্যে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে ফ্রান্স। এই গ্রুপ থেকে আর একটি দল বাকি রয়েছে নকআউট পর্বে যাওয়ার জন্য। এবারের বিশ্বকাপের নক আউট নিশ্চিত করার ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও ডেনমার্ক। বুধবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৯ টায় আল জানুব স্টেডিয়ামে মাঠে নামবে দু'দল।
গ্রুপ ‘ডি’ থেকে নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। কারণ তাদের দ্বিতীয় খেলায় তারা জয় পেয়েছে। অন্য দিকে ডেনমার্ক প্রথম ম্যাচ ড্র করে ১ পয়েন্ট নিয়ে টিকে রয়েছে। তারা অস্ট্রেলিয়াকে হারালেই পৌঁছে যাবে রাউন্ড ১৬-এ। তাই বলা যায় দুই দলের জন্যই বাঁচা-মরার লড়াই এটি। ডু অর ডাই ম্যাচে ৪-৪-২ ফরমেশন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া। অন্যদিকে ৪-৫-১ ফরমেশন নিয়ে মাঠে নামছে ডেনমার্ক।
অস্টেলিয়ার একাদশ: ম্যাথু রায়ান (গোলরক্ষক), মিলোস ডিজেনেক, কি রোউলেস, আজিজ বেহিছ, হ্যারি সাউটার, ম্যাথু লেকি, হারুন মুই, জ্যাকসন আইরভিন, ক্রেগ গুডউইন, রিলি ম্যাকগ্রি, মিচেল ডিউক।
ডেনমার্কের একাদশ: ক্যাসপার শ্যামেইচেল (গোলরক্ষক), জোয়াকিম অ্যান্ডারসেন, জোয়াকিম মাহেল, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, রাসমাস ক্রিস্টেনসেন, ম্যাথিয়াস জেনসেন, ক্রিশ্চিয়ান এরিকসেন, আন্দ্রেয়াস স্কোভ ওলসেন, পিয়েরে-এমিল হজবজার্গ, জেসপার লিন্ডস্ট্রম, মার্টিন ব্রেইথওয়েট।
