যুক্তরাষ্ট্রের ২৮টি পণ্য আমদানিতে উচ্চ হারে শুল্ক আরোপ করেছে ভারত। এই হার পণ্য ভেদে ৩০ ভাগ থেকে ১২০ ভাগও আছে। আজ রবিবার থেকে শুল্ক কার্যকর হবে। এর ফলে ভারত ২১৭ মিলিয়ন ডলার অতিরিক্ত আয় করবে। এর আগে গত বছরের মার্চে যুক্তরাষ্ট্র ভারতের অ্যালুমিনিয়ামে ১০ ও স্টিল আমদানিতে ২৫ ভাগ শুল্ক আরোপ করেছিল। প্রথমে ২৯টি পণ্যে শুল্ক আরোপের কথা থাকলেও পরে একটি বাদ দেয় ভারত। -এনডিটিভি
