পেরু সীমান্তে ভেনিজুয়েলার নাগরিকদের ভীড়

আপডেট : ১৬ জুন ২০১৯, ০১:২৮

ভেনিজুয়েলার নাগরিকরা পেরু সীমান্তে ভিড় করছেন দেশটিতে ঢোকার জন্য। পেরুর অভিবাসন আইন কঠোর করার ঘোষণার পর শুধু বৃহস্পতিবারই ৬ হাজার মানুষ ভেনিজুয়েলা থেকে পেরুতে ঢুকেছে। স্বাভাবিক সময়ের চেয়ে এই সংখ্যা তিনগুন। পেরুর নতুন আইনে ভেনিজুয়েলার নাগরিকদের পেরুতে ঢুকতে পাসপোর্ট ও ভিসা লাগবে। জাতিসংঘের হিসাবে ২০১৫ সালের পর এপর্যন্ত ৪০ লাখ মানুষ ভেনিজুয়েলা ছেড়েছেন। তীব্র বেকারত্ব, খাদ্য ও ওষুধের অভাবের কারণে সেখানে মানবিক সাহায্য পাঠানো প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। আগে শুধু ন্যাশনাল আইডি কার্ড দেখিয়ে ভেনিজুয়েলার নাগরিকরা পেরুতে যেতে পারতেন। -বিবিসি