সুদানের ক্ষমতাচ্যুত নেতা ওমর আল-বশিরকে শিগগিরই আদালতে হাজির করা হতে পারে। দেশটির প্রসিকিউটর জেনারেল আল ওয়ালিদ সাইদ জানিয়েছেন, আগামী সপ্তাহে তাকে হাজির করা হতে পারে। তবে তিনি বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। ৩০ বছর ধরে শাসন ক্ষমতায় থাকা এই ‘স্বেরশাসক’ দুই মাস আগে জনগনের বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন। পরে দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। -আল জাজিরা
