অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ আফগানিস্তানকে হারিয়ে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। তিনটি হার ও একটি বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পয়েন্ট ভাগাভাগি শেষে জয় পেল দলটি।
শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামতে হয় আফগানিস্তানকে। প্রথম দফায় ৫.৫ ওভারে ৩৩ রান করেন তারা। এরপরই শুরু হয় বৃষ্টি। পরে বৃষ্টি থামলে দ্বিতীয় দফায় খেলা শুরু হয়। ২০ ওভারের পর ফের খেলা বন্ধ হয়ে যায়। তখন আফগানদের রান ছিল দুই উইকেটে ৬৯ রান। বৃষ্টিভেজা মাঠে তৃতীয় দফায় খেলতে নামে আফগানিস্তান। বৃষ্টির সঙ্গে লুকোচুরি খেলা ইনিংসের মাশুল দিতে হয়েছে দলটিকে। মাত্র ১২৫ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। বৃষ্টির কারণে ৪৮ ওভারে নামিয়ে আনা হয় খেলা।
ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ১২৭ রানের লক্ষ্য পায় দক্ষিণ আফ্রিকা। ডি ককের ফিফটিতে ১১৬ বল বাকি থাকতে সেই লক্ষ্য পেরিয়ে যায় তারা।
