কাতার বিশ্বকাপে নক আউট পর্বে যাওয়ার শেষ পরীক্ষায় পর্তুগালের মুখোমুখি দক্ষিণ কোরিয়া। শুক্রবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯ টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে মাঠে নামছে এই দু'দল। আগেই নক আউট পর্ব নিশ্চিত করেছে পর্তুগাল। অন্যদিকে দক্ষিণ কোরিয়া জিতলেও তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য দলগুলোর ফলাফলের ওপর।
তবে পর্তুগালকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখতে চায় দক্ষিণ কোরিয়া, অন্যদিকে শেষ ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নক আউট পর্বে যেতে চায় পর্তুগাল। এই ম্যাচে ৪-৩-৩ ফরমেশন নিয়ে মাঠে নামছে দক্ষিণ কোরিয়া। পর্তুগালও মাঠে নামছে ৪-৩-৩ ফরমেশন নিয়ে।
দক্ষিণ কোরিয়ার একাদশ: কিম সেংগিউ (গোলরক্ষক), কিম জিনসু, কিম মুনহওয়ান, কিম ইয়ংগওন, কউন কিয়ংওন, জং উইয়ং, হাওয়াং ইনবিওম, লি কাঙ্গিন, সন হিউন মিন, সিএইচও গুয়েসুং, লি জেসুং
পর্তুগালের একাদশ: ডিওগো কোস্টা (গোলরক্ষক), ডিওগো ডালোট, পেপে জাও ক্যান্সেলো, আন্তোনিও সিলভা, জন মারিও, রুবেন নেভেস, ম্যাথিউস নুনেস, ক্রিস্টিয়ানো রোনালদো, ভিতিনহা, রিকার্ডো হোর্টা
