যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ নভেম্বর) ফিকামলি সেন্টারের প্লাটিনাম জিম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ফিকামলি তত্ত্বের জনক, বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির প্রধান পৃষ্ঠপোষক ড. আব্দুল ওয়াদুদ। যুব মহিলা লীগের সভাপতি মিসেস নাজমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জনমত গড়তে ড. আব্দুল ওয়াদুদ কর্তৃক প্রকাশিত প্রচারপত্র জনসাধারণের মধ্যে বিলি করতে সম্মত হয়েছে যুব মহিলা লীগ।
বিএনপির অপপ্রচার ও মিথ্যাচারের বিরুদ্ধে এ প্রচারপত্র ব্যাপক ভূমিকা রাখবে বলে সবাই মত প্রকাশ করেছেন।
