পঞ্চগড়ের বোদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আবুল কাশেম (২৮) নামে এক পিকআপ ভ্যান চালক নিহত হয়েছেন। রবিবার ভোরে উপজেলার বোদা এশিয়ান হাইহয়ে বাইপাশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাশেম উপজেলার বেংহারী ইউনিয়নের ধ্বনিপাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে।
আরও পড়ুন: ময়মনসিংহে চলন্ত ট্রেনের ছাদে গণছিনতাই, আহত ১০
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, বাইপাশ মোড়ে সাবাব পাম্পের পাশে সাইনুরের হোটেলের সামনে পঞ্চগড় গামী একটি ট্রাক দাঁড় করে রাখে চালক। এ সময় পঞ্চগড়গামী একটি পিকআপ ভ্যানটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে এসে ধাক্কা দেয়। এতে ওই পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপ চালক কাশেম। তবে এ ঘটনার পরপরেই চালক এসে ট্রাকটি নিয়ে পালিয়ে যান।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআরএম
