বিনা উইকেটে শতরান ভারতের

আপডেট : ১৬ জুন ২০১৯, ১৬:৩৯

কোনো উইকেট না হারিয়ে শতরান অতিক্রম করেছে ভারতের স্কোর। উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা ৬০ ও লোকেশ রাহুল ৩৭ রানে ব্যাট করছেন। ১৮ ওভার শেষে ভারতের সংগ্রহ ১০১ রান।


এর আগে আজ রবিবার ইংল্যান্ডের ম্যানচেস্টারে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।

ভারত তিন ম্যাচ থেকে দুই জয় ও এক ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে ৫ পয়েন্ট নিয়ে বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে। অন্যদিকে চার ম্যাচ থেকে পাকিস্তানের পয়েন্ট মাত্র ৩। এক ম্যাচ জিতে দুটিতে হেরেছে তারা। বৃষ্টিবিঘ্নিত এক ম্যাচ থেকে পেয়েছে ১ পয়েন্ট।

ইত্তেফাক/এএম