পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক রোস্তম আলীর মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ২২:০৬

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক মরহুম রোস্তম আলী মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী আজ রোববার (৪ ডিসেম্বর)। এ উপলক্ষে তার নামে প্রতিষ্ঠিত চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে এক স্মরণ সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। 

মরহুমের ছেলে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ট্রাইব্যুনালের প্রাক্তন চেয়ারম্যান ড. সেলিম মাহমুদ, সিনিয়র জেলা ও দায়রা জজ টক ক আ.ন.ম.জাহাঙ্গীর আলম, বাংলাদেশ বেতারের সাবেক উপ-নিয়ন্ত্রক (বার্তা) ও বর্তমানে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে কর্মরত) সালাউদ্দিন মাহমুদ সব শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও আত্নীয়স্বজনের কাছে তার জন্য দোয়া কামনা করছেন।

ইত্তেফাক/এএএম