পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের ফাঁসি চেয়ে মানববন্ধন এবং প্রতিবাদ সভা করেছে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। রবিবার দুপুর ১২টায় বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীসহ প্রায় সহস্রাধিক মানুষ এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় সমবেত হয়। স্কুলছাত্রীকে ধর্ষণকারী ধর্ষক আকাশকে অবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন ডেঙ্গারগ্রাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, একই কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ, একদন্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল লতিফ প্রমুখ।
আরও পড়ুন: বুবলী ইন, অপু আউট
উল্লেখ্য, গত সোমবার পাবনা আটঘরিয়া উপজেলার একদন্ত উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণী এক ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় নরজার গ্রামের আব্দুল্লাহর ছেলে আকাশ তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
ইত্তেফাক/জেডএইচডি
