মিরাজ-মাহমুদুল্লাহর ফিফটি, শতরানের জুটিতে ধ্বংসস্তুপ থেকে উদ্ধার বাংলাদেশ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৫:১৭

স্কোরবোর্ডে ৬৯ রান তুলতেই নেই ৬ উইকেট। ১০০ রানের নিচে অলআউট হওয়ার শঙ্কা টাইগারদের ড্রেসিং রুম। ঠিক তখনই বুক চিতিয়ে দাঁড়িয়ে গেলেন প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয়ের নায়ক মেহেদি হাসান মিরাজ। সঙ্গী হিসেবে পেলেন বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে বেশিরভাগ সময় যিনি বাঁধ দিয়ে গেছেন সেই মাহমুদুল্লাহ রিয়াদকে। সপ্তম উইকেটের দুজন মিলে শতরানের জুটিতে দলকে পার করিয়েছে দেড়শ রানের গণ্ডি।

সিরিজের প্রথম ম্যাচেই মিরাজের ব্যাটিং দৃঢ়তায় ১ উইকেটের ভারতের অবস্মরণীয় জয় পায় বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ওয়ানডেটে মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক লিটন দাস। তবে তার সেই সিদ্ধন্তকে ভুল প্রমাণ করলেন ভারতের বোলাররা।

মাত্র ১১ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর  টাইগার ব্যাটারদের যাওয়া আসার মিছিলে সামিল হয়েছে আরও পাঁচজন। ৬৯ রান তুলতেই বাংলাদেশ হারিয়ে ফেলে ৬ উইকেট। এরপর থেকেই মিরপুরের উইএক্টে যেন জমাট বরফ বাঁধিয়ে দিয়েছে মিরাজ আর মহুমুদুল্লাহ মিলে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিরাজ-মাহমুদুল্লাহর সপ্তম উইকেটে ১০৪ রানের জুটিতে বাংলাদেশের সংগ্রহ ১৭৩ রান। ফিফটি তুলে নিয়েছে দুজনই।  ৫৯ বলে ৫৩ রান নিয়ে ক্রিজে আছেন মিরাজ, আর ৭৩ বলে ৫০ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন মাহমুদুল্লাহ। 

ইত্তেফাক/এসএস