আদালতে মির্জা ফখরুল 

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১১:৪৫

রাজধানীর শাহবাগ থানায় নাশকতার দুই মামলায় হাজিরা দিতে আদালতে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে আদালতে পৌঁছান তিনি। সকাল সাড়ে ৯টায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে হাজির হওয়ার রয়েছে তার।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে দুই মামলার হাজিরা দেবেন তিনি।

তার আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবা বলেন, ২০১৯ সালের ডিসেম্বর মাসে শাহবাগ থানা এলাকায় নাশকতার অভিযোগের করা দুই মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল সাড়ে ৯টার দিকে তিনি মামলার হাজিরা ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের আদালতে উপস্থিত হবেন।

ইত্তেফাক/কেকে