এটিএন বাংলায় আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘আকাশ ছোঁয়া স্বপ্ন’। স্বাধীন শাহর রচনায় নাটকটি পরিচালনা করেছেন দেবাশীষ বড়ুয়া দীপ। অভিনয় করেছেন অহনা, ইরফান সাজ্জাদ, তানভীর, শম্পা হাসনাই, আইরিন তানি, সানজিদা তন্ময়, মম, সোহানা সীমা, মিতু, মার্শাল, ডায়না প্রমুখ।
নাটকটি বাংলাদেশের একটি স্বনামধন্য শিল্পপতি পরিবারের থার্ড জেনারেশনের টানাপোড়নের গল্প নিয়ে নির্মিত হয়েছে। এই যৌথ পরিবারের সকল ধরনের ব্যবস্যা এখনো যৌথভাবেই আছে। অনীক হাসান পরিবারের থার্ড জেনারেশনের প্রথম সন্তান। ঢাকার অদূরে পারিবারিক সম্পত্তিতে সে একটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছে। সেই ব্যবসাতে তাঁর পরিবারের সকলের ভাগ আছে।
অনীক তাঁর ভালোবাসার মানুষ মায়াকে বিয়ে করে তাঁদের পারিবারিক রিসোর্টে থাকে।
