টাইগার বোলারদের ছন্নছাড়া করে ইশানের ডাবল সেঞ্চুরি

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৫:৩৪

সিরিজের প্রথম দুই ম্যাচে সুযোগ পাননি মাঠে নামার। অধিনায়ক রোহিত শর্মার ইনজুরিতে সুযোগ পেলেন তৃতীয় ওয়ানডেতে এসে। বাংলাদেশের বিপক্ষে আগেই সিরিজ খুইয়ে বসা ভারতের হয়ে তৃতিয় ম্যাচে ইনিংস উদ্বোধন করতে নেমেছিলেন ইষান কিশান। আর নেমেই করে ফেললেন ইতিহাস। টাইগার বোলারদের দিশেহারা করে ইশান তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি।  

ইশান শুধু ডাবল সেঞ্চুরি করেছেন তাই নয়, রেকর্ডও করেছে এই ডাবল সেঞ্চুরির পথে। ১২৬ বলে গড়া এই ডাবল সেঞ্চুরি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বল খেলে ডাবল সেঞ্চুরির রেকর্ড। 

ওয়ানডে ইতিহাসের ৭ম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন ইশান। তার ডাবল সেঞ্চুরিতে ভর করেই বাংলাদেশের সামনে রান পাহাড় দাঁড় করানোর লক্ষ্যে ছুটছে ভারত। এদিকে, ইশানের ডাবলের পাশাপাশি বিরাট কোহলিও ছুটছেন  নিজের সেঞ্চুরির দিকে।

আগেই সইরিজ হেরে বসা ভারত এই ম্যাচে মাঠে নেমেছে হোয়াইট ওয়াশ থেকে বাঁচতে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল টাইগার অধিনায়ক লিটন দাস।   

ব্যাটিংয়ে নেমে দলীয় ১৫ রানে ওপেনার শিখর ধাওয়ানকে হারায় ভারত। এরপরই বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে টাইগার বোলারদের রীতিমত দিশেহারা করে ভারতকে রান পাহাড়ের দিকে নিয়ে যান ইশান কিশান। ৮৫ বলে তুলে নেন নিজের সেঞ্চুরি আর ১২৬ বলে পূর্ণ করেন ডাবল সেঞ্চুরি। 

ইত্তেফাক/এসএস