‘বিএনপির অগ্নি সন্ত্রাসের রাজনীতি রাজপথেই প্রতিহত করা হবে’

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১৭:০৪

আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে মিছিলটি নন্দনকানন থেকে তুলসীধাম হয়ে নিউ মার্কেট প্রদক্ষিণ করে লাভলেইন মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন হেলাল আকবর চৌধুরী।

এসময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, বাংলাদেশ এখন উন্নয়নে মহাসড়কে উপনীত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের মাঝে সুখ ও শান্তি বিরাজমান। এই স্থিতিশীল পরিবেশকে যারা নস্যাৎ করতে চায় তাদেরকে রাজপথেই প্রতিহতই করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি তার পুরনো রূপে ফিরে এসেছে। জ্বালাও পোড়াও অগ্নি সন্ত্রাসের দ্বারা দেশে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে জনগণকে জিম্মির মাধ্যমে বাংলাদেশে ত্রাসে রাষ্ট্র কায়েম করতে চায়।

এসময় বক্তব্য রাখেন, এম কুতুবউদ্দিন চৌধুরী, পঙ্কজ রায়, সেলিম উদ্দীন জয়, নুরল আজিম রনি, হোসাইন আহমেদ রুবেল, তোফাজ্জল হোসেন জিকু, আকতার হোসেন সৌরভ , এহসানুল হক খোকা, আশিকুন্নবী,  মাহমুদুল করিম, তৌহিদুল ইসলাম আরদীন, আনোয়ার পলাশ, শুভ দত্ত।

বিক্ষোভ-সমাবেশে আরও উপস্থিত ছিলেন, মো. ইলিয়াস, অজিত বিশ্বাস, খোকন চন্দ্র তাতী, মো. ওমর ফারুক, মো. তসলিম, মো. মোরশেদ আলম,  আমিন মোহাম্মদ সাইফুদ্দিন, এ.কে মাসুদ,আকতার হোসেন, মোঃ জাহেদ,  মো. দেলোয়ার,  আমিনুল ইসলাম শাহনূর, কামরুল ইসলাম, আবু তাহের রানা,  ফিরোজ আহমেদ,  একরাম হোসেন,  ইকবাল হোসেন, জুবাইদুল আলম আশিক, মো. রুবেল, রতন চৌধুরী, রাকিব চৌধুরী,  নিয়াজ উদ্দীন তামিম প্রমুখ।

ইত্তেফাক/এএইচপি