কাতারের মাটিতে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালের আগে চলছে দুইদিনের বিরতি। আপাতত তাই ফুটবলপ্রেমীদের কিছুটা নিরস দিন কাটতেই পারে।
এদিকে, পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন আজ। সিরিজে সমতা ফেরাতে পাকিস্তানের দরকার ১৫৭ রান, আর জয়ের জন্য ইংলিশদের প্রয়োজন ৬ উইকেট।
চলুন এক নজরে জেনে আসা যাক ক্রীড়াপ্রেমীরা আজ টিভির পর্দায় কোন কোন খেলা উপভোগ করতে পারবেন।
ক্রিকেট
পাকিস্তান-ইংল্যান্ড
মুলতান টেস্ট (৪র্থ দিন)
বেলা ১১টা
সনি স্পোর্টস টেন ৫ ও পিটিভি স্পোর্টস
লঙ্কান প্রিমিয়ার লিগ
ক্যান্ডি-গল
বিকেল ৩টা ৩০ মিনিট
সনি স্পোর্টস টেন ১
কলম্বো-জাফনা
রাত ৮টা
সনি স্পোর্টস টেন ৫
