সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির লটারির ফল প্রকাশ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ২২:২৫

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ লটারি কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আগামীকাল মঙ্গলবার বেলা তিনটায় বেসরকারি বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাইয়ে লটারি অনুষ্ঠিত হবে।

ফাইল ছবি।

দেশের ৫৪০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ লাখ ৭ হাজার ৮৯টি শূন্য আসনে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করা হয়। সরকারি বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য ৬ লাখ ৩৮ হাজারের বেশি আবেদন জমা পড়েছিল। আর বেসরকারি বিদ্যালয়গুলোতে আসন আছে ৯ লাখ ২৫ হাজার ৬৬টি। এগুলোর জন্য ২ লাখ ৭৪ হাজারের বেশি আবেদন জমা পড়েছে।

ভর্তির নির্ধারিত ওয়েবসাইট https://gsa.teletalk.com.bd তে ইউজার আইডি দিয়ে এবং এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।

ইত্তেফাক/এএএম