আগামী এক বছরের জন্য ঢাকা স্কুল অব ইকনোমিকসের উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হলো । রোববার (১১ ডিসেম্বর) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত কমিটিতে মোহাম্মদ জামাল হোসেন সভাপতি, মোহাম্মদ ফাইজুল আলম সিদ্দিকি এবং রোকসানা আক্তার সহ-সভাপতি নির্বচিত হন।
সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জিশান রহমান। কোষাধ্যক্ষ পদে সামিরা বিনতে সাইফ, যুগ্ম সচিব পদে মাহে আলম সরওয়ার এবং প্রচার সম্পাদক পদে মোহাম্মদ ফরহাদুল ইসলাম ভূঁইয়া নির্বচিত হন।
উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাবের নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শামিম আহমেদ, শরাফত হোসেন, শিল্পী রানী দত্ত, মোহাম্মদ আব্দুস সালাম, পরিমল সাহা, জাকির হোসেন এবং সান্তুনু দত্ত। নতুন এই কমিটি কার্যকর হবে ১২ ডিসেম্বর ২০২২ থেকে।
নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়েছেন উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের সমন্বয়ক এবং অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী, আইটি বিশেষজ্ঞ-উদ্যোক্তা অর্থনীতি ক্লাবের মডারেটর রেহেনা পারভিন এবং ক্লাব কনভেনর ড. সারা তাসনিম।
অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী বলেন, উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাবের মাধ্যমে নতুন উদ্যোক্তারা নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছে। নতুন নেতৃত্বের মাধ্যমে এই ক্লাবের কর্যক্রম আগামীতে আরও গতি পাবে এমনটাই আমি বিশ্বাস করি।
