মাহবুব শরীফ
বিশেষ দিনগুলোতে ডুডল তৈরি করে গুগল। গতকাল ছিল বাবা দিবস। এই দিবসেও গুগল তাদের ডুডল রীতি থেকে সরে আসেনি। মা দিবসের মতো এবারও হাঁস ও হাঁসের ছানাকে নিয়ে ডুডল তৈরি করেছে তারা। এই ডুডলটি সাজানো হয়েছিল একটি বাবা হাঁস ও তার ছয়টি বাচ্চাকে ঘিরে। এতে রয়েছে ছোট একটি ভিডিও। এটি দেখতে হলে গুগল শব্দটির ভেতরে থাকা প্লে বাটনে ক্লিক করতে হবে। এরপরে আরও তিনটি প্লে বাটন দেখা যাবে। প্রথম প্লে বাটনে ক্লিক করলে, হাসেঁর বাচ্চাগুলোকে তাদের বাবার গায়ে মাথায় ও আশেপাশে ঘুরতে দেখা যায়। অন্য এর একটি বাটনে ক্লিক করেলে দেখা গিয়েছে বাচ্চাগুলো বার বার পানিতে ডুব দিয়ে বাবার সঙ্গে লুকোচুরি খেলছে। শেষের বাটনটি প্লে করলে, বাবা হাঁসটিকে বাচ্চাগুলোর সঙ্গে পানি দিয়ে খেলতে দেখা যাবে। ডুডলটি দেখতে চাইলে ক্লিক করতে হবে https://www.google. com/ এই ঠিকানায়।
প্লে বাটনগুলোর ডান পাশে রয়েছে ম্যাগনিফাইং গ্লাসের আইকন। সেখানে রয়েছে বাবা দিবস সম্পর্কে যাবতীয় তথ্য দেখা যাচ্ছে। এছাড়াও রয়েছে ২০২৪ সাল পর্যন্ত জুন মাসের কোন কোন তারিখে বাবা দিবস পালন করা হবে তার একটি তালিকা দেওয়া হয়েছে। বাবা দিবস সম্পর্কে উইকিপিডিয়ায় লেখা আর্টিকেলের লিঙ্কও রয়েছে ওখানে।
গুগলই নয়, ফেসবুকের ওয়ালে ওয়ালেও ছিল বাবা দিবসের আমেজ। অনেকেই তাদের বাবার সঙ্গে তোলা ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছেন তাদের স্মৃতির কথা।
