ব্রাহ্মণবাড়িয়ায় দুই নারীসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ২০:৩৪

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ কেজি গাঁজা ও ২৭০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১২ ডিসেম্বের) রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার খাঁটিহাতা বিশ্বরোডে দুইটি বাসে তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. রুবেল মিয়া (২৫), ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার উদিসা গ্রামের কামাল হোসেন (৪৫), নরসিংদী জেলার রায়পুরা উপজেলার লোচনপুর গ্রামের ফাতেমা আক্তার ইতি (২৩) ও ঢাকার পূর্ব ইসলামপুর এলাকার দীপা আক্তার (৩১)।

মঙ্গলবার (১৩ ডিসেম্বের) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা কুমিল্লা-সিলেট মহাসড়কের খাটিহাতা বিশ্বরোড এলাকায় ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা এবং ২৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি রুবেল মিয়া ও কামাল হোসেনকে গ্রেফতার করা হয়। ঐ রাতেই ঢাকাগামী মিতালী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি ফাতেমা আক্তার ইতি ও দীপা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। 

এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/আই/পিও