ইত্তেফাক রিপোর্ট
প্রশাসনে ১৩৬ জন উপ-সচিব ও সমমর্যাদার কর্মকর্তাকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। পদোন্নতি দিয়ে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন ১২ জন জেলা প্রশাসক। অন্য এক আদেশে পদোন্নতির আগে যে জেলার ডিসির দায়িত্বে ছিলেন তাকে ওই জেলায় সাময়িক দায়িত্বে থাকতে বলা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ৪৬ জন ১৭ ব্যাচের কর্মকর্তা। এই ব্যাচে মাট যোগ্য কর্মকর্তা আছেন ৪৯ জন।
গত বছরের ২১ ফেব্রুয়ারি ৩৯১ জনকে যুগ্ম-সচিব এবং গত ২৯ আগস্ট ১৫৪ জনকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয় সরকার। গত বছরের ২০ সেপ্টেম্বর ১৫৪ জন এবং ২৫ অক্টোবর ২৫৬ কর্মকর্তা উপ-সচিব পদে পদোন্নতি পেয়েছেন।
