সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট : ১৬ জুন ২০১৯, ২১:৩৮

ইত্তেফাক রিপোর্ট

ওয়ারী পোস্ট অফিস গলিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে জুবায়ের (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। গত শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক রাত ২ টায় তাকে মৃত ঘোষণা করেন।