‘আমার পছন্দের মানুষ আদিত্য’

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১৬:১০

অভিনয় দিয়ে বেশ আলোচনা তৈরি করলেও ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান শক্ত করতে পারেননি অনন্যা পাণ্ডে। তার শেষ মুক্তি পাওয়া ‘লাইগার’ সিনেমাটিও বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। এমনকি ওটিটিতে মুক্তি পাওয়া ‘গেহরাইয়াঁ’ সিনেমাটি নিয়েও দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছিল। যদিও নতুন বছরে একাধিক নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন অনন্যা।

এদিকে এরইমাঝে আবারও নতুন প্রেমিককে নিয়ে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে আলোচনায় এলেন অনন্যা। আদিত্য রায় কাপুরের সঙ্গে যে গোপনে প্রেম করছেন সেই গুঞ্জন বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে।

অনন্যা পাণ্ডে

এমনকি করণ জোহরের শোতে অনন্যা জানিয়েছিলেন, আদিত্যকে তার পছন্দ। এরপর মণীশ মালহোত্রা দীপাবলির পার্টিতেও দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। এবার অনন্যা পরিবারের সঙ্গে কাতার গিয়েছিলেন বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ দেখতে। কিন্তু পরিবারের সঙ্গেই সেখানে অনন্যা পাণ্ডেকে সঙ্গ দিতে দেখা গেছে বিশেষ ‘বন্ধু’কে। আর সেই ছবি দেখেই অনুরাগীরা হিসেব মেলাতে শুরু করেছেন। 

সেই ছবিতে দেখা যাচ্ছে, অনন্যার সঙ্গে রয়েছেন বাবা চাঙ্কি পাণ্ডে। রয়েছেন অনন্যার বন্ধু শানায়া কাপুর ও তার বাবা অভিনেতা সঞ্জয় কাপুর। ওই ছবির এক পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে আদিত্যকেও! তবে বরাবরের মতোই আদিত্যকে বন্ধু বলেই চালিয়ে নিচ্ছেন অনন্যা।

অনন্যা পাণ্ডে

তিনি বলেন, ‘আমার পছন্দের মানুষ আদিত্য। তবে আমরা শুধুই বন্ধু, এটা আগেও বলেছি। তাই সবাইকে বলবো, দুয়ে দুয়ে চার মেলাবেন না।’

ইত্তেফাক/বিএএফ