হ্রদে ডুবে পাহাড়ি যুবকের মৃত্যু

আপডেট : ১৬ জুন ২০১৯, ২১:৪৫

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের ডুবে এক পাহাড়ী যুবকের মৃতু হয়েছে। নিহতের নাম জীবন চাকমা। সে রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকবাঙ্গা ইউনিয়নের ঘোরভাইগা্ন গ্রামের মৃত সূর্য্য সেন চাকমার ছেলে। রবিবার দুপুরে শহরের রিজার্ভ বাজারস্থ জেটি ঘাট এলাকায় হ্রদে নৌকায় পা আটকানো ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে রাঙ্গামাটি কোতয়ালী থানার পুলিশ। 

এব্যাপারে রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মীর জাহেদুল হক রনি জানান, শহরের রিজার্ভ বাজারস্থ জেটি ঘাট এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে তাকে ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। কি কারণে তার মৃত্যু হয়েছে সেটি জানা যায়নি। ময়না তদন্তের পর জানা যাবে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।