কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
অসুস্থ গরুর চিকিত্সাকালে শিংয়ের আঘাতে মিন্টু মিয়া (৪০) নামে এক কৃষক মারা গেছেন। তিনি কালীগঞ্জের পারিয়াট গ্রামের গোলাম রহমানের ছেলে। শনিবার সন্ধ্যায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মিন্টু মারা যান। ওই গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, মিন্টু মিয়া পেশায় একজন ভ্যানচালক। পাশাপাশি সে বাড়িতে গরুও পালন করতো। তার একটি ষাঁড় অসুস্থ হলে শুক্রবার চিকিত্সার জন্য পশু চিকিত্সককে বাড়িতে নিয়ে আসে। চিকিত্সায় ইনজেকশন দেওয়ার জন্য গোয়াল থেকে বের করে বাইরে আনতে গেলে গরুটি শিং দিয়ে তাকে আঘাত করে।
