কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে আরিফ দাড়িয়া নামে দুবছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার হিরণ ইউনিয়নের তারাশী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, তারাশী গ্রামের মৃত আহাদ দাড়িয়ার বুদ্ধি প্রতিবন্ধী ছেলে রাব্বি (৮) তার ছোট ভাই আরিফ দাড়িয়া (২) কে নিয়ে বাড়ির পাশের দিঘিতে বঁরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে যায়। পরবর্তীতে আরিফের পরিবারের লোকজন আরিফকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
