আটঘরিয়া (পাবনা) সংবাদদাতা
আটঘরিয়া উপজেলার একদন্ত উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের ফাঁসি চেয়ে মানববন্ধন এবং প্রতিবাদ সভা করেছে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।
রবিবার দুপুর ১২টায় বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। স্কুলছাত্রীর ধর্ষক আকাশকে অবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি করেন তারা। অনতিবিলম্বে এই আসামিকে গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী টায়ার জ্বালিয়ে পাবনা-ফরিদপুর একদন্ত বাজারের রাস্তা অবরোধ করে।
উল্লেখ্য, গত সোমবার পাবনা আটঘরিয়া উপজেলার একদন্ত উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় ধর্ষিত হয়।
