আর্জেন্টিনার জয়ে ওসির নেতৃত্বে আনন্দ মিছিল, অতঃপর বদলি

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ২১:২৩

আর্জেন্টিনার জয়ে বরিশালে বাকেরেগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলনের নেতৃত্বে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আর এই কারণে বাকেরগঞ্জ থানা থেকে ওসি আলাউদ্দিন অন্যত্র বদলির খবর পাওয়া গেছে। 

ফাইল ছবি

যদিও বরিশাল জেলা পুলিশের দাবি, এটি নিয়মিত বদলি। বুধবার রাত তিনটার দিকে ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে আর্জেন্টিনার জয় লাভ করে। এরপর বাকেরগঞ্জের বন্দর থেকে সদর রোডে কয়েক’শ আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে মিছিল করেন ওসি। বাকেরেগঞ্জ থানা পুলিশের ওসি মো. আলাউদ্দিন মিলনের নেতৃত্বে ওই আনন্দ মিছিল বের হয়। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ৩৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ওসি আলাউদ্দিন মিলন কালো রংয়ের একটি টি-শার্ট পরে আনন্দ মিছিলে নেতৃত্ব দিচ্ছেন। এ সময় তিনি হাত জাগিয়ে অন্যদেরকে উৎসাহ যোগাতে দেখা গেছে। 

ফাইল ছবি

ভিডিওটি ভাইরাল হওয়ার পর ওসি মিলনকে বদলি করা হয়। আর বদলির ঘটনায় উপজেলা জুড়ে চলছে নানামুখী আলোচনা-সমালোচনা। বাকেরগঞ্জবাসীর ধারণা, আর্জেন্টিনার পক্ষে আনন্দ মিছিল করাই তাকে বদলি করা হয়েছে। 

বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিষয়টি অস্বীকার করে জানান, এটা পুলিশের নিয়মিত বদলি। বাকেরগঞ্জের তার দুই বছরের বেশি হওয়ায় আলাউদ্দিন মিলনকে ডিএসবিতে বদলি করা হয়েছে।

ইত্তেফাক/পিও