কেরু চিনিকলের কৃষি খামারে খেজুরগাছ কর্তন

আপডেট : ১৬ জুন ২০১৯, ২১:৪৮

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

দর্শনা কেরুর ফুরসেদপুর কৃষি খামারের ১৩টি খেজুরগাছ দুর্বৃত্তরা কেটে নিয়ে গেছে। রবিবার কর্তৃপক্ষ দায়িত্বরত তিন পাহারাদারকে বরখাস্ত-পূর্বক  চারজনকে আসামি করে মামলা দায়ের করেছে।

খামার ইনচার্জ জাফর ইকবাল জানান, ফোরসেদপুর কৃষি খামারের পাশের গ্রামের ৫/৬ জন লোক দা, কুড়াল নিয়ে এসে দিনের বেলায় জোরপূর্বক খামারের ১৩টি খেজুরগাছ কেটে নিয়ে যায়। এ ঘটনায় খামারের পাহারাদার কিতাব আলি, ছিলন মিয়া ও আতিয়ার রহমানকে বরখাস্ত করা হয়।

কেরু চিনিকলের ডিজিএম (ফার্ম) মো. হুমাউন কবির জানান, খামারের তিনজন পাহারাদারকে দায়িত্বে অবহেলার অভিযোগে বরখাস্ত করা হয়েছে এবং জোরপূর্বক খেজুরগাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগে চারজনের নামে থানায় মামলা হয়েছে।