মেসি-এমবাপ্পেকে নিয়ে ভাবছেন না কোনো কোচ!

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ০৪:৩৭

তবলাটা তারাই ভালো বাজাচ্ছেন, যারা বিশ্বকাপের শুরুতে সৌদি আরবের কাছে হার দেখেও বলেছিলেন এই আর্জেন্টিনা ফাইনাল খেলবে। নিন্দুকেরা সরগোল বাধিয়ে দিয়েছিলেন সৌদির জয় দেখে। গেল গেল রব তুলে ছিলেন। সৌদির আরব তো বলেই দিয়েছিল তারা আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে। সৌদি আরব ইতিহাস করেছে, এটা ঠিক। আর্জেন্টিনাকে হারিয়েছে। সেই আর্জেন্টিনা ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হওয়ার সোনালি রংটা দেখছে। উড়ন্ত মেসিদের মুখচ্ছবিটা যতই ঝলমলে করুক। সোনালি আভায় যদি মুখঅবয়বটা আলেকিত না হয়, হাতটা যদি সোনায় মোড়ানা না হয় তাহলে পরিপূর্ণ হয় না। ট্রফি জয় করেই আর্জেন্টিনার মেসির হাতটা সোনায় মুড়িয়ে নেওয়ার স্বপ্ন পূরনের দিন আজ। অন্যদিকে সোনার হাতে এমবাপ্পে মাঠে নাবেন। যে দল ঠেকাতে পারবে খেলা তার পক্ষে যাবে। এই দুজনকে নিয়ে যত আলোচনা। এমবাপ্পে চিতাবাঘের মতো দৌড়াতে পারেন। তাকে ঠেকাবে কে। মেসি বল নিয়ে অবিশ্বাস্য ডিব্রল করে ঢুকে পড়েন। তাকে ঠেকাবে কে। যারা পারবে এগিয়ে থাকবে।

কথার যুদ্ধে ধাক্কাধাক্কি। কেউ বলছেন মেসি আর কেউ বলছেন এমবাপ্পে। এক জনকে যারা ঠেকাতে পারবে পাল্লা তাদের দিকে ঝুঁকবে। ফাইনালের নামার আগে ফুটবল দুনিয়ার প্রশ্ন মেসি এবং এমবাপ্পের লড়াই হবে। যাদের নিয়ে এত যুদ্ধ তাদের কোচরাই তো সবচেয়ে টেনশনে থাকবেন। আসলেই কি তাই। গতকাল সন্ধ্যায় সংবাদ আর্জেন্টিনার কোচ এবং ফ্রান্সের কোচ উলটো কথা শুনিয়ে গেলেন। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এবং ফ্রান্সের কোচ দিদিয়েল দেশম। দুজনই উলটো সুরে কথা বললেন। এমবাপ্পে কিংবা মেসি, কেউ তাদের নিয়ে ভাবছেন না।

সাংবাদিকদের প্রশ্ন এই দুজনকে নিয়ে দুনিয়ায় মারামারি কাটাকাটি। ফ্রান্সের কোচ জানালেন কেন তারা একজন মেসিকে ভাববেন? মেসি ছাড়া কি আর কোনো খেলোয়াড় মাঠে নামবেন না? আর কোনো খেলোয়াড় ছাড়াই কি মেসি খেলবেন? এটা মাঠের বাইরের ভাবনা। দেশমের কথা হচ্ছে আর্জেন্টাইন দলে ১১ জন নামবেন। আমাদেরও ১১ জন নামবে। সেখানে সব পজিশনে সেরাটা দিতে হবে।

দুই ঘণ্টা পর একই জায়গা, কাতার ন্যাশনাল কনভেশন হলে আর্জেন্টিনার সংবাদ সম্মেলনে সেই মেসি আর এমবাপ্পেকে নিয়েই কথা। একবার একটা জবাব দেওয়ার পরই সেই একই প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে। আর্জেন্টিনার অধিনায়ক মেসি আসেননি। এসেছিলেন গোলিকিপার এমিলিয়ানো মার্টিনেজ। সংবাদ সম্মেলনে আসার আগে  কী বলতে হবে—তা মুখস্থ করেই এসেছেন। এমবাপ্পেকে নিয়ে প্রশ্ন উঠলে এককথায় জানিয়ে দিয়েছেন ফ্রান্সের সবাই ভালো ফুটবলার। আমরা এক জনকে নিয়ে ভাবছি না। অনেক প্রশ্নের মধ্যে এমিলিয়ানোর জীবনের গল্প নিয়েইও কথা উঠল। তার পরিবারকে দেখতে হতো। ‘অনেক কঠিন জীবন তাকে কাটাতে হয়েছে। আজকে সেই পরিশ্রমের সুফল ফাইনালে খেলছি।’ গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ চলে গেলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি আসেন সংবাদ সম্মেলনে। তাকেও একই প্রশ্নের মুখোমুখি হতে হলো। এই কোচ তো বললেন, ‘এমবাপ্পে খুব ভালো খেলোয়াড়। তরুণ ফুটবলার হিসেবে ভালো করছে। আরো উন্নতি করবে। আমরা আমাদের দল নিয়ে ভাবছি। আমাদের দেশ নিয়ে ভাবছি। আমাদের আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে ভাবছি। একজনের দিকে সব ফোকাস দিয়ে ফেললে আমাদের দেশের মানুষদের দিকে ফোকাস দেব কীভাবে।’

দুজনের কথা সারমর্ম হচ্ছে—ফ্রান্স কিংবা আর্জেন্টিনার কোচ, তারা কেউ মেসি কিংবা এমবাপেকে নিয়ে ভাবছে না। বাস্তবতা কী বলে। খুব সহজ কথা হচ্ছে—এমবাপে হোক কিংবা মেসি হোক, ফুটবল দুনিয়ায় এই দুজনের ওপরই আলো থাকবে। তারা কেমন খেলে তার ওপর নির্ভর করছে অনেক কিছু।  

 

 

 

ইত্তেফাক/ইআ