আপন আলোয় মেসি-এমবাপ্পে

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১২:১৮

আগামী চার বছরের জন্য ফুটবল শ্রেষ্টত্বের মুকুট উঠতে চলেছে কার মাথায়? আজ রাতেই জানা যাবে এই প্রশ্নের উত্তর। কাতারের মাটিতে বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা- ফ্রান্স। 

টানা ৩৬ বছরের বিশ্বকাপ শিরোপার আক্ষেপ মেটানোর স্বপ্ন নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা। আর ফ্রান্সের সামনে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি। লুসাইল আইকনিক স্টেডিয়ামে দুই দলের লড়াই ছাপিয়ে আজ আলো কাড়বে ব্যক্তিগত দ্বৈরথও। আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি আর ফ্রান্সের বাজির ঘোড়া এমবাপ্পের ওপর আজ নজর থাকবে আলাদ করেই। 

দুই দলের দুই মহাতারকা, ক্লাবে খেলেন একই জার্সি পরে এক অন্যের সতীর্থ হয়ে। এমবাপ্পের কত গোল উৎসবের পেছনের কারিগর হয়ে আছেন মেসি, আবার দুজনের যুগলবন্দীতে পিএসজিও পেয়েছে কতশত সাফল্য। তবে আজ দুই মহাতারকা মুখোমুখি একে অন্যের। জাতীয় দলের জার্সি গায়ে আজ প্রতিপক্ষ হয়েই মাঠে নামবেন মেসি-এমবাপ্পে। দুজনেরই সামনে একই লক্ষ্য, নিজের দেশকে বিশ্ব শ্রেষ্ঠত্বের মুকুট এনে দেওয়া।

ছবি: সংগৃহীত

পিএসজিতে যেমন দুজন মিলে একসঙ্গে করেছেন শিরোপা উৎসব, তেমনি ব্যক্তিগত অর্জনেও দিনের পর দিন দুজন ভরে চলেছেন নিজেদের ঝুলি। অর্জনে যদিও এগিয়ে বর্ষীয়ান মেসি, এমবাপ্পের তো মাত্র শুরু। মেসির ক্যারিয়ারে যেখানে বিদায়ের সুর, এমবাপ্পের সবে মাত্র সূর্যোদয়।

আজ ফাইনালের দ্বৈরথে মাঠে নামার আগে চলুন ঘুরে আসা যাক দুই দলের দুই স্বপ্নসারথির জাতীয় দল ও ক্লাবের হয়ে ব্যক্তিগত অর্জনের ভান্ডার থেকে।

লিওনেল মেসি (আর্জেন্টিনা)

ফিফা বর্ষসেরা ফুটবলার - ২ বার (২০০৯, ২০১৯)

ব্যালন ডি’অর - ৭বার (২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১)

উয়েফা ইউরোপের সেরা ফুটবলার - ৩ বার (২০০৯, ২০১১, ২০১৫)

ফিফা ক্লাব বিশ্বকাপ খেলেছেন ৩ বার

কোপা আমেরিকা খেলেছেন ৩ বার

চ্যাম্পিয়নস লিগ  শিরোপা জিতেছেন ৪ বার

উয়েফা সুপার কাপ জিতেছেন ৩ বার

লা লিগা কাপ জিতেছেন ১০ বার

স্প্যানিশ কাপ জিতেছেন ৭ বার

স্প্যানিশ সুপার কাপ জিতেছেন ৮ বার

ফ্রেঞ্চকাপ জিতেছেন ১ বার

লিগ ওয়ান জিতেছেন ১ বার

বয়সভিত্তিক বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছেন ১ বার

অলিম্পিক গোল্ড মেডেল জিতেছেন ১ বার

কোপা আমেরিকা শিরোপা জিতেছেন ১ বার

কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)

বিশ্বকাপ শিরোপা জিতেছেন ১ বার (২০১৮)

উয়েফা ন্যাশনস লিগ চ্যাম্পিয়ন হয়েছেন ১ বার

লিগ ওয়ান জিতেছেন ৫ বার

ফ্রেঞ্চ সুপার কাপ জিতেছেন

ফ্রেঞ্চ কাপ জিতেছেন

ফ্রেঞ্চ লিগ কাপ জিতেছেন

বর্ষ সেরা ফুটবলার হয়েছেন ১ বার

পরিসংখ্যানে দুই তারকা

মেসি:

  ম্যাচ গোল অ্যাসিস্ট
জাতীয় দল ১৭১ ৯৬ ৫৫
ক্লাব ৮৫৩ ৭১০ ৩৩৩

 

এমবাপ্পে:

  ম্যাচ গোল অ্যাসিস্ট
জাতীয় দল  ৬৫ ৩৩ ২৩
ক্লাব  ২৯৭ ২১৭ ১০৯

 

ইত্তেফাক/এসএস