ভিভো বাংলাদেশে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পদটিতে কমপক্ষে ০২ থেকে ০৪ বছর অভিজ্ঞতাসহ নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহীরা আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ভিভো বাংলাদেশ
বিভাগের নাম: ডিজিটাল মার্কেটিং
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
পদসংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
বয়স: ২৫-৩২ বছর
কর্মস্থল: ঢাকা (গুলশান)
আবেদনের নিয়ম: আগ্রহীরা jobs.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
