ইয়াছিন খান
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুক্তিযোদ্ধা ইয়াছিন খানের (৬৭) লাশ রবিবার সকালে উপজেলার তেবাড়িয়া গ্রামে রাষ্ট্রীয় সম্মাননা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়। শনিবার সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুজায়েত হোসেন, নাগরপুর মডেল থানার এসআই ইদ্রিস প্রমুখ তার বাড়িতে যান।
