আবু তৈয়ব
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের মুক্তিযোদ্ধা আবু তৈয়ব (৬২) ১২ জুন ভারতের একটি হাসাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল বরকল এম জেড উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
