ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ফাইন্যান্স ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টারের সহযোগিতায় ‘দ্য এক্সেলিস্ট ২০২২’ শিরোনামে আন্তঃকলেজ এবং আন্তঃবিশ্ববিদ্যালয়ের মধ্যে মাইক্রোসফট এক্সেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ’র উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোসফটের কান্ট্রি ম্যানেজার মো. ইউসুফ ফারুক।
আরো উপস্থিত ছিলেন ইউআইইউ’র বিবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর ড. খন্দকার মাহমুদুর রহমান। অনুষ্ঠানে সম্মানিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার ট্রফি তুলে দেন।
প্রতিযোগিতায় ৪৮টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ২৫০ জন এবং ৩২টি কলেজ থেকে ১০০ জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে।
বিশ্ববিদ্যালয় লেভেলে চ্যাম্পিয়ন হয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সৈয়দ আবু সামাদ অয়ন, প্রথম রানার আপ হয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মো. তারেক খান এবং দ্বিতীয় রানার আপ হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির রাজীন মুহাম্মদ রুশাদ ইসলাম।
এছাড়াও কলেজ লেভেলে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার মনিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের ইফতি জুবায়ের, প্রথম রানার আপ হয়েছে ঢাকার নটরডেম কলেজের ইব্রাহিম আনোয়ার এবং দ্বিতীয় রানার আপ ঢাকার শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের এস.এম. শিহাব হোসেন।
