ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে সন্ত্রাসী হামলায় ইরানের নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। সোমবার (১৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে এ তথ্য জানায় আরব নিউজ।
প্রতিবেদনে বলা হয়, নিহতরা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সদস্য। পাকিস্তান সীমান্তের কাছে সারাবন অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে গিয়ে তারা নিহত হয়।
