ডেঙ্গুতে ১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬ রোগী

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৮:০০

দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ডেঙ্গুতে ২৭৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১২৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৭৩ জনে। বুধবার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১২৬ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৮ জন এবং ঢাকার বাইরের ৫৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৬১ হাজার ৭৫৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৮ হাজার ৮৮৯ জন এবং ঢাকার বাইরের ২২ হাজার ৮৬৬ জন।

ডেঙ্গু আক্রান্ত ৬১ হাজার ৭৫৫ জনের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬০ হাজার ৯০৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৮ হাজার ৮৮৯ জন এবং ঢাকার বাইরের ২২ হাজার ৮৬৬ জন।

২০২১ এ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিলো।

ইত্তেফাক/এনএ/পিও