শেখ হাসিনা সরকারের আমলে উন্নয়ন অব্যাহত থাকবে: নিক্সন চৌধুরী

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৯:৩৯

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, শেখ হাসিনা সরকারের আমলে উন্নয়ন অব্যাহত থাকবে। তিনি বলেন, আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারলে জাতিকে একটি উন্নত দেশ উপহার দিবেন। 

বুধবার (২১ ডিসেম্বর) সন্ধায় সদরপুরে সেতু নির্মাণ কাজের ফলক উম্মোচনের পর তিনি এ কথা বলেন। 

সরেজমিনে দেখা যায়, ফরিদপুরের সদরপুর উপজেলার জিসি-সদরপুর হেডকোয়াটার-পিয়াঁজখালী জিসি সড়কের ঢেউখালী ইউনিয়নের চরবলাসিয়া মসজিদ ঘাট এলাকায় সেতু নির্মাণ কাজের ফলক উম্মোচন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।  

এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর থানার ওসি সুব্রত গোলদার, উপজেলা প্রকৌশলী আব্দুল মমিন, ফরিদপুর জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য কহিনুর বেগম, সদরপুর ইউনিয়ন চেয়ারম্যান কাজী জাফর, চরনসিরপুর ইউনিয়ন চেয়ারম্যান রোকনউদ্দিন মোল্যাসহ বিভিন্ন নেতা-কর্মীরা। 

ইত্তেফাক/পিও