প্রধানমন্ত্রীর উপহারের সাইকেল পেলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১৯:৫৩

শেরপুরের ঝিনাইগাতীতে প্রধানমন্ত্রী কার্যালয়ের অর্থে ‘সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ।

অনুষ্ঠানে ৪০ জন শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল দেওয়া হয়। এর মধ্যে ২০ জন ছাত্রী ও ২০ জন ছাত্র। এছাড়া স্নাতক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া ৩৫০ শিক্ষার্থীর মধ্যে ১৮ লাখ ৪৮ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের (টিডব্লিউএ) চেয়ারম্যান নবেশ খকসি, জেনারেল সেক্রেটারী অসিম ম্রং, আদিবাসী নেতা ধীমান চন্দ্র কোচ, চিত্তরঞ্জন বর্মণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

ইত্তেফাক/পিও