ভারতের দুই ওপেনারকে ফেরালেন তাইজুল

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১১:১৮

তাইজুল ইসলামের হাত ধরে জোড়া সাফল‌্য পেলো বাংলাদেশ। বাঁহাতি স্পিনার ড্রেসিংরুমে পাঠিয়েছেন দুই ওপেনিং ব‌্যাটসম‌্যান লোকেশ রাহুল ও শুভমান গিলকে। দুজনকেই এলবিডব্লিউ করেছেন স্বাগতিক স্পিনার। 

এতে আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ভারতের দুই ওপেনারকে ফিরিয়ে স্বস্তি পেলো বাংলাদেশ দল।

এ প্রতিবেদন লেখার সময় সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ৭০ রান। চেতেশ্বর পূজারা ২৪ ও বিরাট কোহলি ১৪ রানে অপরাজিত আছেন।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২২৭ রানের জবাবে আগের দিন কোনো উইকেট না হারিয়ে ১৯ রান তোলে ভারত। ৩ রানে অপরাজিত থাকা অধিনায়ক রাহুল দুই অঙ্ক ছুঁয়ে (১০) আউট হন। এলবিডব্লিউর জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। তাতেই মেলে প্রথম সাফল্য।

২৭ রানে প্রথম উইকেট হারায় ভারত। পরে আবারও আঘাত হানেন তাইজুল। অপর ওপেনার শুভমনকেও করেন এলবিডব্লিউ। চট্টগ্রাম টেস্টের সেঞ্চুরিয়ান আউট হন ২০ রান করে। ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত।

ইত্তেফাক/কেকে