মানিকগঞ্জের বানিয়াজুড়ী এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে গতকাল রবিবার ভোরে অজ্ঞাত পরিচয় এক নারীর (৪২) লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আকাশি রঙের শাড়ি, লাল ব্লাউজ ও পেটিকোট পরিহিত মহিলার মাথার পেছনে ও পায়ের হাঁটুতে ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে পথ চলার সময় কোনো যানের ধাক্কায় তার মৃত্যু হয়। বরংগাঈল হাইওয়ে পুলিশের এসআই মো. আমীর হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
