বিএসআরএফের সভাপতি তপন সাধারণ সম্পাদক শামীম

আপডেট : ১৭ জুন ২০১৯, ০০:১৫

সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন জনকণ্ঠের তপন বিশ্বাস। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিডিনিউজ’র শামীম আহমেদ। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে ভোট গণনা শেষে নির্বাচিতদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম।

কমিটিতে সহ-সভাপতি পদে সাজেদা পারভীন (জিটিভি), সহ-সাধারণ সম্পাদক আনিসুর রহমান তপন (আমাদের অর্থনীতি), সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন (বাংলানিউজ), অর্থ সম্পাদক মাসউদুল হক (ইউএনবি), দফতর সম্পাদক মাসুদ রানা (জাগোনিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান (ইনকিলাব) নির্বাচিত হয়েছেন। আর প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে বিনা প্রতিদ্বনি্দ্বতায় নির্বাচিত হয়েছেন নিয়ামুল আজিজ সাদেক (এসএটিভি)।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- আকতার হোসাইন (ভোরের ডাক), শফিউল্লাহ সুমন (বিটিভি), মেহদী আজাদ মাসুম (দৈনিক জাগরণ), মোরসালিন বাবলা (চ্যানেল আই), ঝর্ণা রায় (দেশটিভি), এম এ জলিল মুন্না রায়হান (দৈনিক ইত্তেফাক), এস এম আব্বাস (বাংলাট্রিবিউন) ও নাফিউল ইসলাম লিংকন (চ্যানেল টোয়েন্টিফোর)। - প্রেস বিজ্ঞপ্তি