অবিক্রিত সাকিব আল হাসান

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১৬:১১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি অকশনের প্রথম ধাপে অবিক্রিত বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। শুক্রবার (২৩ ডিসেম্বর) ভারতের কোচিতে অনুষ্ঠিত ইন্ডিয়ান্ন প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি অকশনে নিলামে ওঠছে ৪০৫ জন ক্রিকেটার।

আইপিএলের গত আসরেও নিলামে অবিক্রিত ছিলেন সাকিব। তিনবার নাম উঠলেও অবিক্রিত থাকেন তিনি। এবারও প্রথম ধাপে নিলামে নাম আসলে আগ্রহ দেখায়নি কোন ফ্রাঞ্চ্যাইজি। সাকিবের ভিত্তিমূল্য ছিল দেড় কোটি রুপি।

 প্রথম ধাপে দল না পেলেও এখনও সুযোগ আছে সাকিবের। তবে তার আগে যদি বিদেশি ক্রিকেটারের কোটা পূর্ণ হয়ে যায় তাহলে সুযোগ নাও পেতে পারেন সাকিব।    

ইত্তেফাক/জেডএইচ