এ কেমন শত্রুতা

আপডেট : ১৭ জুন ২০১৯, ০০:১৭

গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের চারটি বসতঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল রবিবার গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের বণগ্রাম মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষ আবুল দাড়িয়ার সমর্থকরা বতু মোল্লা ও তার ভাই নওশের মোল্লার ঘরে আগুন দেয় বলে অভিযোগ উঠেছে।