ময়মনসিংহে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১৭:২১

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক আজ ৭০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নানা চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।

মুক্তাগাছা

এ উপলক্ষে ময়মনসিংহের মুক্তাগাছায় শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মুক্তাগাছা প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ইত্তেফাকের মুক্তাগাছা সংবাদদাতা, চারণ ও নাগরিক সাংবাদিক ময়মনসিংহ সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, মুক্তাগাছা প্রেসক্লাবের কার্যকরী সদস্য মনোনেশ দাস সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী বীর বিক্রম। প্রধান আলোচক ছিলেন, মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজ অধ্যক্ষ অধ্যাপক আলী ইদ্রিস। 

বিশেষ অতিথি ছিলেন, আয়কর আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট মাহবুব আলম খান, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, সাংবাদিক হেলাল উদ্দিন নয়ন, সাংবাদিক ফেরদৌস আলম, সাংবাদিক রিপন সারোয়ার, শরিফ খান, রুহুল আমিনসহ অনেকে।

গফরগাঁও

এ উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গফরগাঁও প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

গফরগাঁও প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হচ্ছে। ছবি: ইত্তেফাক

দৈনিক ইত্তেফাকের গফরগাঁও সংবাদদাতা আতাউর রহমান মিন্টুর সঞ্চালনায় গফরগাঁও প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক শেখ আব্দুল আওয়ালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন খন্দকার। এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক রোবেল মাহমুদ, শফিউল আলম মারুফ, নাজমুল হক বিপ্লব, আব্দুল মান্নান পল্টন, মানছুর আহম্মেদ, মোফাজ্জল আনছারী, আজহারুল হক, মতিউর রহমান মতি, আরশাদ আহম্মেদসহ অনেকে।

গফরগাঁওয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা। ছবি: ইত্তেফাক
 

ইত্তেফাক/আরএজে/এএএম