খুলনায় ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১৩:৫৫

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক আজ ৭০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নানা চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।

বিভাগীয় শহর খুলনায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় এ উপলক্ষে খুলনা প্রেসক্লাবে স্থানীয় ব্যুরো অফিসের উদ্যোগে শোভাযাত্রা, সুধী সমাবেশ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহম্মেদ মোল্লা, মল্লিক সুধাংশু, দৈনিক সময়ের খবরের সম্পাদক তরিকুল ইসলাম, দৈনিক তথ্যের সম্পাদক মো. হাবিবুর রহমান, খুলনা রিপোর্টার্স ইউনিটির  (কেআরইউ) উপদেষ্টা শেখ দিদারুল আলম, আবু তৈয়ব, সিনিয়র সাংবাদিক মো. আব্দুল হালিম, আনিস্জুামান, শাহ আলম, ওয়াহিদুজ্জামান বুলু, সোহরাব হোসেন, মাহবুবুর রহমান মুন্না, রফিউল ইসলাম টুটুল, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুল ইসলাম, আনোয়ারুল ইসলাম কাজল, কৌশিক দে, সুমন্ত চক্রবর্তী, বিষ্ণু চক্রবর্তী, অভিজিৎ পাল, শামীম আশরাফ শেলী, প্রবীর বিশ্বাস, জাহিদুল ইসলাম বাপ্পী, খুলনা পিআইডির কর্মকর্তা সুলতান আহমেদ, জেলা জাতীয় পার্টির  (জেপি) সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক ড. জাকারিয়া জাকির, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক হুমায়ুন কবির ববি, গ্লোবাল খুলনার সভাপতি শাহ মামুনুর রহমান তুহীনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এএএম