বরিশালে বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক আজ ৭০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নানা চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।
বর্ণাঢ্য আয়োজনে শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর ইউরো কনভেনশন হলে (রাজা বাহাদুর সড়ক, অফিসার্স ক্লাব) সুধী সমাবেশ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন অতিথিরা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের (ইউজিভি) উপাচার্য প্রফেসর ড. আবু হেলাল মো. আব্দুল বাকি, ট্রেজারার ড. সৈয়দ আলী মোল্লা, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বিএমপি’র উপপুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাজাহান খান, র্যাব-৮’র সিনিয়র সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম জহির, মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুর রহমান মিরন, সনাক সভাপতি শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা, বিএম কলেজের উপাধ্যক্ষ ড. এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ, বিএম কলেজের সহযোগী অধ্যাপক মো. আখতারুজ্জামান, বিএম কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. আল-আমিন সরোয়ার, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম সরদার, জেলা প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা পুষ্পকলির কথা’র প্রকাশক ও সম্পাদক শামীমা সুলতানা, সাংবাদিক এম মোফাজ্জেল, বরিশাল রিপোর্টার্স ইউনিটি যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিক সৌরভ, সিনিয়র সদস্য রবিউল ইসলাম, ডা. আল-আমিন, বিশিষ্ট ব্যবসায়ী মোনাব্বার হোসাইন খান, আব্দুল মান্নান মনা, দৈনিক মুখপত্র পত্রিকার নির্বাহী সম্পাদক মেহেদি হাসান শুভ, তন্ময় তপু, জিয়াউল করিম মিনার, আরিফ হোসাইন, এম রহমান।
এছাড়া নিউজ এজেন্সির স্বত্ত্বাধিকারী ফিরোজ আল কামাল, রকি নিউজ এজেন্সির মো. রকি, আলম বুক এজেন্সির আগমন, এজেন্সি মালিক মো. মোহসিন, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিসের ফটো সাংবাদিক ফারুক লিটু, বাকেরগঞ্জ সংবাদদাতা মো. গোলাম মোস্তফা, হিজলা সংবাদদাতা মো. আলহাজ, বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মো. নেছার জোমাদ্দার, সাধারণ সম্পাদক মাসুম সিকদার, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কালু, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান রিপন, সদর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মাজহারুল ইসলাম বাদলসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
