ইসলামী ব্যাংক হাসপাতাল আর্ত মানবতার সেবায় নিয়োজিত একটি সেবামূলক প্রতিষ্ঠান। উক্ত হাসপাতালে মেডিসিন, নিউরো মেডিসিন, গাইনী, ইএনটি ও জেনারেল সার্জারিসহ সব ধরনের চিকিত্সা কার্যক্রম নিয়মিতভাবে চলছে। এরই ধারাবাহিকতায় জীবনের স্বাভাবিক হাসি ফিরিয়ে আনতে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইলের উদ্যোগে বিনামূল্যে আগামী ২৫ জুন ঠোঁটকাটা ও তালুকাটা ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। বিশিষ্ট প্লাস্টিক সার্জন ডা. মুহাম্মদ কামরুজ্জামান ও ডা. এ এম জিয়াউল হক মাছুমের তত্ত্বাবধানে একটি বিশেষজ্ঞ টিম জন্মগত ঠোঁটকাটা-তালুকাটা রোগীর বিনামূল্যে অপারেশন করবেন। আগ্রহী রোগীদের আগামী ২৪ জুনের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। যোগাযোগ: ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, কাকরাইল। ৩০, আঞ্জুমান মুফিদুল ইসলাম রোড, কাকরাইল, ঢাকা-১০০০। হট লাইন: ৯৩৫৫৮০১-২, ৯৩৬০৩৩১-২, ০১৯১৫৭২৮২৬৬, ০১৭২১১৫৯৪৬২। -প্রেস বিজ্ঞপ্তি
